মাসিক আল-ইতিছাম
মাসিক আল-ইতিছাম কুরআন ও সুন্নাহর আলোকে সালাফে ছালেহীনের মানহাজভিত্তিক একটি গবেষণাধর্মী মাসিক পত্রিকা। সমসাময়িক ধর্মীয়, সামাজিক ও জীবনঘনিষ্ঠ বিষয়ে দলীলভিত্তিক আলোচনা, বিশ্লেষণ ও দিকনির্দেশনা সহজ-প্রাঞ্জল ভাষায় পাঠকের কাছে পৌঁছে দেওয়াই এর লক্ষ্য।
আমাদের পরিচিতি
মাসিক আল-ইতিছাম নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর মুখপত্র। কুরআন ও ছহীহ সুন্নাহর আলোকে সালাফে ছালেহীনের মানহাজ অনুসরণ করে বিশুদ্ধ দ্বীনের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করাই এ পত্রিকার অন্যতম লক্ষ্য।
পত্রিকাটিতে আক্বীদাহ, তাফসীর, হাদীছ, ফিকহ ও ইসলামী জীবনবিধানের পাশাপাশি সমসাময়িক ধর্মীয়, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণাধর্মী ও দলীলভিত্তিক লেখা প্রকাশিত হয়। সেই সঙ্গে প্রচলিত কুসংস্কার, শিরক-বিদ‘আত ও সমাজের নানা অসঙ্গতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং কুরআন-সুন্নাহভিত্তিক সমাধান তুলে ধরার চেষ্টা করা হয়।
সম্পাদকীয়, দারসে কুরআন, দারসে হাদীছ, সাময়িক প্রসঙ্গ, তরুণ প্রতিভা, শিক্ষার্থীদের পাতা, নারীদের পাতা, ছাহাবী ও মনীষী চরিত, গল্প, কবিতা, দেশ-বিদেশের প্রসঙ্গ, সংবাদ এবং দলীলভিত্তিক শারঈ প্রশ্নোত্তরসহ বৈচিত্র্যময় আয়োজনের মাধ্যমে মাসিক আল-ইতিছাম পাঠকের জ্ঞান, চিন্তা ও আমলী জীবনকে সমৃদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা—মাসিক আল-ইতিছাম।
প্রতিষ্ঠানের পাশে থাকুন
অনলাইনে অনুদান দিন
এই প্রতিষ্ঠানের জন্য এখন অনলাইন অনুদান গ্রহণকারী কোনো চলমান কার্যক্রম নেই। অনুদানের বিষয়ে জানতে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।
যোগাযোগের তথ্য দেখুন